বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ০৩:৫০ পিএম
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন পল কাপুর। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার রাতে পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদারে ঢাকায় পৌঁছেছেন পল কাপুর। মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের এটিই প্রথম ঢাকা সফর। ট্রাম্প আমলে বাংলাদেশের নির্বাচনের পর তার সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এমএইচজে