images

জাতীয়

কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ০৭:৫৪ পিএম

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন
Web-Image

জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, যথেষ্ট মজুদ আছে

এ সময় প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

আরটিভি/এমএ