রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০৬:৫৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি ইফতার মাহফিল বাতিল করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল এ তথ্য জানায়।
মিডিয়া সেল জানায়, বৈশ্বিক সংকট বিবেচনায় ৮ ও ১০ মার্চ পূর্বঘোষিত রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার মাহফিল বাতিল করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জাকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
আরটিভি/এমএইচজে