images

জাতীয়

ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব পেলেন মনিরুজ্জামান

সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০২:৩৮ পিএম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।

সোমবার (৯ মার্চ) তাকে অতিরিক্ত হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

অফিস আদেশে বলা হয়, মনিরুজ্জামান প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।

আরও পড়ুন
Web-Image

পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম

তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন।

আরটিভি/এমএইচজে