images

জাতীয়

ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০১:৪৭ পিএম

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ (১০ মার্চ) পর্যন্ত ১১ দিনে ঢাকা থেকে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে একের পর এক দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে। মঙ্গলবারও (১০ মার্চ) ৩২টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Web-Image---Copy

এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা!

কাওছার মাহমুদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমানেও তা বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে এবং হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরটিভি/এমএইচজে