images

জাতীয়

নিজামী, সাঈদি-হাদি-কাদের মোল্লাসহ যাদের নাম অন্তর্ভুক্ত হলো শোকপ্রস্তাবে

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ০৩:১৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলের উত্থাপিত মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী ও হাদিসহ বিভিন্ন প্রয়াত নেতার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোক প্রস্তাবে অতীতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ব্যক্তিত্বের অবদান বিবেচনায় তাদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা উচিত।

আরও পড়ুন
khaleda-zia

সংসদে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব

তিনি যাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান তাদের মধ্যে রয়েছেন— মাওলানা মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী, মাওলানা আব্দুদ সোবহান, আবদুল কাদের মোল্লা, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মাওলানা এ কে এম ইউসুফ, ওসমান হাদি, সাবেক সংসদ সদস্য শেখ আনসার আলী, প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল, হাফেজা আসমা খাতুন, রোকেয়া আনসার, সুলতানা রাজিয়া, রাশেদা খাতুনসহ আরও কয়েকজন। এছাড়া জুলাই বিপ্লব ও শাপলা চত্বরে নিহতদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

এর জবাবে স্পিকার বলেন, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন, সেগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

আরটিভি/এমএইচজে