বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ , ১০:৩১ পিএম
জাতীয় সংসদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামের ওপর আলোচনা পর্ব শেষ হওয়ার পরও বিষয়টি নিয়ে কথা বলতে চান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তাকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গয়েশ্বর বলেন, নতুন আসছি তো, ছোটোখাটো ভুল হয়েই যায়।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। এর আগে গয়েশ্বর চন্দ্র বক্তব্যের শুরুতেই বলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করল, কাদম্বিনী মরে নাই। বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিল, তিনি মরে নাই।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা এখন জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করছি। বেগম খালেদা জিয়ার ওপর আলোচনা শেষ হয়েছে। আপনি কি জুলাই নিয়ে কিছু বলবেন?
এ সময় গয়েশ্বর বলেন, মাননীয় স্পিকার, আমরা পূর্ব অবগত না। আর নতুন আসছি তো, ছোটোখাটো ভুল হয়েই যায়। আর আপনাদের মাইকেও ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পাই না।
আরটিভি/এমআই