images

জাতীয় / ধর্ম

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন যেদিন

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ১২:৩৫ পিএম

ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image2_20260309_081243167

আজকের নামাজের সময়সূচি

তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো ওই বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী কেবল ইমাম ও মুয়াজ্জিনদের জন্যই নয়, বরং সকল ধর্মের ধর্মীয় নেতাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে এই মানবিক কর্মসূচি চালু করছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি খাদেম, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

আরটিভি/এআর