images

জাতীয়

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ০৩:৩০ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নিজের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি হাসপাতালে যান এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন। এসময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা প্রদান করেন।

আরও পড়ুন
mirza-abbas

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। 

এর গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। প্রাথমিক অবস্থায় ঘরেই তার সেবা করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতেই তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিউরো আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

আরটিভি/এআর