images

জাতীয় / দেশজুড়ে

এখন থেকে প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ০১:৪৮ পিএম

এখন থেকে প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর পবা উপজেলার বায়া ব্রিজের নিচে বারনই নদীর শাখা খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি মন্ত্রীগণ নিজ নিজ এলাকায় নদী, খাল-বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। এ জন্য কোনও অনাড়ম্বর অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই।

আরও পড়ুন
Web-Image---Copy

হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজশাহী-৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক
দলের নেতারা।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছরের জঙ্গল আমাদেরকে পরিষ্কার করতে হবে। রোগ প্রতিরোধে আমাদের নদী নালা পরিষ্কার রাখতে হবে।

আরটিভি/এমএইচজে