শনিবার, ২১ মার্চ ২০২৬ , ১১:১৬ এএম
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশবাসীর সম্পন্ন সহযোগিতার মধ্যে দিয়ে বিএনপি দৃশ্যমান দেশ পরিচালনা করছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলব।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এ সময় পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, আমরা সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। লক্ষ্মীপুরসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি বলেন, বিএনপি সরকার গঠনে একমাত্র অতিবাহিত হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে দেশ পরিচালনা করছি। সব ভেদাভেদ ভুলে দেশ পরিচালনা করতে বিএনপির সরকার বদ্ধপরিকর।
এর আগে পৌনে ৭টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মেহেদী হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও বিএনপি নেতা মহিন উদ্দিন প্রমুখ।
আরটিভি/এমএইচজে