images

জাতীয় / দেশজুড়ে

‘কৃষককে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করাই কৃষক কার্ডের প্রধান লক্ষ্য’

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৬:২৪ পিএম

সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কৃষককে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা ও স্বচ্ছল করা কৃষক কার্ডের প্রধান লক্ষ্য। আগামী ১৪ই এপ্রিল থেকে সকল কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে। এটাও ফ্যামিলি কার্ডের মতো ধীরে ধীরে প্রতিটা উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন
Web-Image

শনিবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ওনার্স অ্যাসোসিয়েশনের

এ সময় তিনি আরও বলেন, পাট একসময় আমাদের গর্ব ছিল কিন্তু সেই পাট যেকোনো ভাবেই হোক অবহেলা বা আমাদের সঠিক সিদ্ধান্ত না থাকার কারণে পাট চাষ দুর্বল হয়েছে। কাজেই আমরা পাটের যে হারানো গৌরব সেটা ফেরত আনতে চাই। 

সেজন্য কৃষকদের আরও বেশি উৎসাহিত করতে চাই পাট চাষে। পাট যত বেশি উৎপাদিত হবে সেটা আমাদের দেশের জিডিপিতে ও পরিবেশে একটা মারাত্মক পজিটিভ ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন তিনি। 

পরে ৮শ জন কৃষককে ৫ কেজি করে আউশধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার ও ২০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ ও ৫ কেজি করে এমওপি ও ৫ কেজি করে ডিএপি সার বিতরন করা হয়।

এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমআই