images

জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১১:২৪ পিএম

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image

সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

উল্লেখ্য, সংশ্লিষ্ট ঘাঁটি বা ইউনিটের এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৬ তারিখ হতে কার্যকর হবে।

আরটিভি/এমএ