রোববার, ২৯ মার্চ ২০২৬ , ০৬:২৪ পিএম
জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের স্ত্রী দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুক্তার আলীর মায়ের মৃত্যুতে শোক জানানো হয়েছে। একইসঙ্গে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশনের শুরুতে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনার আহ্বান জানানো হয়।
শোক প্রস্তাবে দেশের বিভিন্ন প্রয়াত নেতার অবদানও স্মরণ করা হয় এবং মরহুমদের আত্মার শান্তি কামনা করেন সংসদ সদস্যরা।
১৩ দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক বসেছে রোববার (২৯ মার্চ)। এদিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়।
এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়।
আরটিভি/এসএইচএম