সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০৪:৩৯ পিএম
দেশের ক্রীড়াঙ্গনে আজ (৩০ মার্চ) বিশেষ দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ক্রীড়াবিদরা পেয়েছেন ক্রীড়াভাতা, ক্রীড়া কার্ড এবং আর্থিক পুরস্কার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অনেক ক্রীড়াবিদদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। এ সময় সাবিনা লিখে আনা বক্তব্য পেশ করতে চাইলে তাকে নিজ থেকে কথা বলার আহ্বান জানান তারেক রহমান। তখন অনেক কথার মধ্যে নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক বলেন, অনেক স্পোর্টস অনেক এগিয়ে যাচ্ছে। ফুটসাল প্রথমবার খেলতে গিয়েছিলাম, আমরা ভালো ফলাফল করেছি। বাংলাদেশে ভালো ফুটসাল গ্রাউন্ড নাই, আমাদের জন্য মাঠের ব্যবস্থা করেন।
সাবিনা যতক্ষণ তার কথাগুলো বলছিলেন তখন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কিছু আলাপ করছিলেন প্রধানমন্ত্রী। সাবিনা থামার পরই তারেক রহমান বলেন, সাবিনা, তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়া শুরু করেছি। মোটামুটিভাবে শেষ হয়ে আসছে কাজটা। মেয়েরা যেন প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে সেটা মাঠ মোটামুটি সিলেকশন হয়েছে। অলমোস্ট ডান।
আরটিভি/এমএইচজে