images

জাতীয়

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ০২:৩৩ পিএম

চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে।

আরও পড়ুন
Web-Image

সংসদে আজ প্রথমবার এমপিদের প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, কলকারখানার বর্জ্যে খাল দূষণ ও অবৈধ দখল উচ্ছেদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

ঠিক কত তারিখে প্রধানমন্ত্রী দুই জেলা সফর করবেন, তা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান পানি সম্পদমন্ত্রী।

আরটিভি/আইএম