images

জাতীয়

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৪:১৭ পিএম

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্হায়ী কমিটি সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে কেবিনে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ সবার সঙ্গে তিনি একটু একটু কথা বলছেন। এর আগে গত ১৫ মার্চ বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুর নেওয়া হয় তাকে।

আরও পড়ুন
Proti

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর দুই বিশেষ সহকারী নিয়োগ

এদিকে গত মঙ্গলবার বিএনপির স্হায়ী কমিটি সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আরটিভি/এমএইচজে