images

জাতীয়

তিন সহকারী পুলিশ সুপারকে বদলি

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ০৩:১২ পিএম

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মকর্তারা তাদের নামের পাশে উল্লিখিত পদে ও স্থানে দায়িত্ব পালন করবেন।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র‍্যাবে পাঠানো হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র‍্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image14

শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৯ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

আরটিভি/আইএম