images

জাতীয়

দীর্ঘ হচ্ছে পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের সারি

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১২:১৭ পিএম

চলমান ইরান যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সারাবিশ্বে জ্বালানি তেল নিয়ে চলছে চরম অস্থিরতা। সেই ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন জেলায়। 

এরই ফলশ্রুতিতে রাজধানীতে সোমবার (৬ এপ্রিল) সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহে বিভিন্ন পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন বিভিন্ন ধরনের গাড়ির চালকরা। সকলের অভিযোগ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও তারা প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না। 

আরও পড়ুন
Train_006

নওগাঁয় ট্রেন থেকে নামার সময় কাটা পড়লেন পুলিশ সদস্য

তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, জরুরি প্রয়োজনের ওপর ভিত্তি করে দেয়া হচ্ছে জ্বালানি তেল।

মোটরসাইকেল চালকরা ৫ লিটার আর প্রাইভেটকার ও হায়েস চালকরা প্রয়োজন অনুযায়ী ১০ থেকে ২০ লিটার পর্যন্ত তেল সংগ্রহ করতে পারছেন।
 
এ দিকে রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামী তিন মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে।
 
প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে। প্রায় তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে। তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে। 
 
আরটিভি/এমআই