images

জাতীয় / আন্তর্জাতিক

সম্পর্ক পুনর্গঠনের বার্তা নিয়ে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৪:১৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লির উদ্দেশে রওনা দেবেন। ৭ থেকে ৯ এপ্রিলের এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লি পৌঁছে প্রথমেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মূল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়ে পীযূষ গোয়েল এবং হারদীপ সিং পুরির সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ও এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, দিল্লি এই সফরকে ইতিবাচকভাবে দেখছে এবং কৌশলগত সহযোগিতা বাড়ানোর দিকেই জোর দেবে। 

আলোচনায় তিস্তা-গঙ্গার পানি বণ্টন, বাণিজ্য, ভিসা ও সীমান্ত পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এই সফর দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

আরটিভি/এমএইচজে