বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৫:৩২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালে নেতৃত্বে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, তা কোনোভাবেই বাপের দোয়া–মায়ের দোয়া ভিত্তিক নয়, বরং তদন্তের ভিত্তিতেই গঠন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।
আরটিভি/এসএস