images

জাতীয়

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ০৯:২৯ পিএম

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে দেশের ৩০ জেলায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। ২০ এপ্রিল থেকে সারাদেশে এই কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০৯ জনে।

আরও পড়ুন
Ctg_0010

চট্টগ্রামে বাড়ছে হামের প্রকোপ, নতুন শনাক্ত ৮

এ ছাড়া সন্দেহজনক রোগীর সংখ্যা ৮ হাজার ৯১০ জন। একই সময়ে চিকিৎসা নিয়েছেন মোট ১৩ হাজার ৪৯৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৬০৯ জন।

আরটিভি/এসএস