images

জাতীয়

এভারকেয়ার হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী

শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ০৮:৫৯ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে। 

শনিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু সৈয়দপুর বিমান বন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে আসা হয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন
Web-Image

হাসিনাকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত

জানা গেছে, দুই দিনের সফরে লালমনিরহাটে আসার উদ্দেশে আজ শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে লালমনিরহাটের সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তবে বিমানবন্দরে নামার পরপরই তিনি তীব্র অসুস্থতা বোধ করেন। 

সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আবারও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরটিভি/এসআর