images

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা নওশের আলীর দাফন সম্পন্ন

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৮:৫৫ পিএম

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী মোল্লার দাফনকার্য সম্পন্ন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বাদ জোহর রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, বেলা ১১টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন টাওয়ার জামে মসজিদে মরহুম এই বীর মুক্তিযোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার ভুল-ত্রুটি ক্ষমার জন্য অনুরোধ জানানো হয়। 

আরও পড়ুন
Web-Image---Copy

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধের এই সাহসী গতকাল শনিবার (১১ এপ্রিল) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

আরটিভি/এসএইচএম