images

জাতীয়

কৃষক কার্ডে কত টাকা পাবেন কৃষকরা, জানালেন মাহদী আমিন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৫:৫৩ পিএম

কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার।

তিনি জানান, প্রতিটি কৃষক কার্ডের বিপরীতে ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন
Web-Image---Copy

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠক প্রধানমন্ত্রীর

মাহদী আমিন বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের ১০ জেলার ১১টি উপজেলায় ২০ হাজারের বেশি কৃষক কার্ড দেওয়া হবে।

তিনি বলেন, টাঙ্গাইলের কৃষকদের পর্যায়ক্রমে ১৫০০ কার্ড দেওয়া হবে। ১৫ জন কৃষককে নিজ হাতে কার্ড হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। প্রতিটি কৃষক কার্ডের বিপরীতে ২৫০০ টাকা করে পাবেন কৃষকরা।

এছাড়া সুলভ মূল্যে কৃষি উপকরণ বিতরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকিসহ নানা সুবিধা পাবেন কৃষকরা বলেও জানান তিনি।

আরটিভি/এমএইচজে