images

জাতীয়

ফুল দিয়ে নববর্ষে রেলযাত্রীদেকে বরণ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১০:৫১ এএম

বাংলা নববর্ষে রেলযাত্রীদেকে ফুল দিয়ে বরণ করে নিলেন রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় অনেক যাত্রীকে হাসিমুখে ফুল নিতে দেখা যায়, পাশাপাশি চকলেট নিতে এগিয়ে আসে শিশুরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনসহ এ রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনে বর্ষ বরণের শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন
motif

ভেঙে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ

প্রগতি রেলওয়ে ক্যাটারার্সের স্টুয়ার্ড ম্যানেজার মো. আনিছ বলেন, মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রগতি রেলওয়ের পক্ষ থেকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের সব যাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি শিশুদের চকলেট উপহার দেওয়া হয়েছে। যাত্রীদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে রেলওয়ের এই প্রয়াস।

প্রগতি ক্যাটারার্সের স্টুয়ার্ড ম্যানেজার মো. মইন উদ্দিন বলেন, যাত্রীদের সেবা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা রয়েছে। নববর্ষ উপলক্ষে দিনটি আনন্দে ভরপুর করতে যাত্রীদের জন্য রেলওয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/টিআর