বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১১:৩৬ এএম
মধ্যপ্রাচ্যের বাহরাইনে নিহত বাংলাদেশি শ্রমিক গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে মরদেহটি গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় বিমানবন্দরের ৮ নাম্বার কার্গো গেইটের সামনে মরদেহ দাফনের জন্য তাৎক্ষণিকভাবে পরিবারকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। মন্ত্রী ঘোষণা করেন, ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে পরিবারকে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে।
১০ বছর ধরে বাহরাইনে প্রবাসী হিসেবে ছিলেন গিরিশ। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হলো।
প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে সবাইকে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
আরটিভি/এসএস