images

জাতীয় / শিক্ষা

শিক্ষক কল্যাণ ট্রাস্টের জন্য যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৫:৫৩ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পাওনা অর্থ পরিশোধ নিয়ে অবসরে যাওয়া বেসরকারি শিক্ষকদের নিয়ে সুখবর দিয়েছেন। 

বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের জন্য থোক বরাদ্দের কথা জানান।

আরও পড়ুন
Web-Image---Copy

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিপুল অঙ্কের অর্থে অনিয়ম হওয়ায় বর্তমানে শিক্ষকদের কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত তহবিল নেই। তবে সরকার দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে কাজ করছে। 

এক্ষেত্রে আগামী বাজেটে কল্যাণ ট্রাস্টের জন্য থোক বরাদ্দ রাখার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি এবং এ বিষয়ে কিছুটা সময় দেয়ার আহ্বান জানান।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, অবসরে যাওয়া অনেক শিক্ষক অসুস্থ অবস্থায় আবেদন করেও বছরের পর বছর তাদের প্রাপ্য অর্থ পাননি। অর্থসংকটে থাকা অনেক শিক্ষককে সন্তানের কাছে হাত পাতারও প্রয়োজন হয়। এমনকি চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অনেক শিক্ষক মৃত্যুবরণও করেছেন উল্লেখ করে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশও করেন তিনি। 

আরটিভি/এমআই