images

জাতীয় / দেশজুড়ে

শাহবাগের সেই গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৬:৪৫ পিএম

শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপি বেগমকে এবার নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নতুন বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

আরও পড়ুন
Kobor_017

জুমার দিন মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানসহ স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে গোলাপি বেগমের বাড়িতে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরটিভি/এমআই