images

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে চালু হতে যাচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৫:৫৪ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) চালু করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

সোমবার (২০ এপ্রিল) এই ম্যানেজমেন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

রোববার (১৯ এপ্রিল) বেবিচক সূত্রে জানা গেছে, নতুন এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু হলে আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও নিরাপদ, সমন্বিত ও সময়োপযোগী হবে। এর মাধ্যমে দেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আরও জোরদার হবে।

আরও পড়ুন
Tuku000

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানি মন্ত্রী

জানা গেছে, সোমবার সকাল ১০টায় বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থিত নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

আরটিভি/এসএইচএম