images

জাতীয়

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৬:৩২ পিএম

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশগ্রহণে আগ্রহী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে আহ্বান জানানো হয়েছে।

আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে এই কর্মসূচির আওতায় যোগ্যতাসম্পন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহকে ধারণাপত্র (কনসেপ্ট পেপার) জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে তাদের কনসেপ্ট পেপার ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

ইমেইল ঠিকানা: psstateminister@moefcc.gov.bd

আরও পড়ুন
Web-Image13

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই শুরু হবে: প্রধানমন্ত্রী

বৃক্ষরোপণ ও পরিচর্যায় পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও; বৃক্ষরোপণ কার্যক্রমের মনিটরিংয়ের জন্য জিআইএস, রিমোট সেনিসং ইন্টিগ্রেটেড ওয়েব ম্যাপ বেসড  ড্যাশবোর্ড ও অ্যাপ তৈরিতে পারদর্শী প্রতিষ্ঠানসমূহের প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসএস