images

জাতীয়

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ১০:১৪ পিএম

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুজন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পোল্যান্ডের রাষ্ট্রদূত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং পর্তুগালের  রাষ্ট্রদূত  সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। 

আরও পড়ুন
fegvr

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইমুম পারভেজ

এর আগে গত বছরের ১০ এপ্রিল ময়নুল ইসলামকে চুক্তিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত এবং ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মাহফুজুল হককে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ময়নুল ও মাহফুজুলসহ চার রাষ্ট্রদূতকে গত ৮ মার্চ প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন তাদের নিয়োগের বাকি মেয়াদ বাতিল করল সরকার।

আরটিভি/এআর