বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০২:০৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে একসঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র কাজ করবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।
বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর