images

জাতীয়

রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে: ডিএমপি কমিশনার

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৯:৫১ এএম

রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে এই ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএম‌পি ক‌মিশনার বলেন, তা‌লিকাভুক্ত সন্ত্রাসী‌দের ছ‌বি প্রকাশ করা হ‌বে। সাধারণ মানুষ‌কে সন্ত্রাসী‌দের তথ‌্য দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ডিএমপি অচিরেই হোটেল, রেস্টুরেন্টের ম্যানেজার ও মালিকদের তথ্য এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংক্রান্ত অ্যাপস চালু করবে বলেও জানান তিনি।

আরটিভি/টিআর