images

জাতীয় / দেশজুড়ে

কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৯:১০ পিএম

শুধু ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড বা কৃষি লোন মওকুফের মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণকালে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষক যাতে তাদের ফসলের উৎপাদন বাড়াতে পারে এতে করে কৃষকের যেমন উন্নয়ন হবে, এলাকা যেমন অর্থনৈতিকভবে স্বাবলম্বী হবে। এর মাধ্যমে সারা বাংলাদেশে কৃষিনির্ভর অর্থনীতি মজবুত হবে। আজকে যে সারা পৃথিবীজুড়ে বৈশ্বিক সমস্যা আছে তাতে কৃষি যাতে কোনও অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয় বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন
vgfgvrtgrtgf

‘সবার সমস্যা শুনব, যতটুকু সম্ভব সমাধান করবো’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকন উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা, জেলা বিএনপির সহসভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা যুবদলের অ্যাডভোকেট শিরন, অ্যাডভোকেট আবুল বাশারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস