images

জাতীয়

প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৬:০২ পিএম

তথ্য অধিদপ্তরে প্রধান তথ্য কর্মকর্তা পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ। 

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

আরও পড়ুন
Web-Image---Copy

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সৈয়দ আবদাল আহমদকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এই এক বছর মেয়াদ গণনা শুরু হবে।

এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

আরটিভি/এমএম