images

জাতীয়

সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০১:১৮ পিএম

কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে যশোরের ইনস্টিটিউটের সামনে শিশু সন্তানকে কোলে নিয়ে ফুল হাতে দাঁড়িয়েছিলেন নিলিমা নামের এক নারী। বিষয়টি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন তিনি।

এই দৃশ্য নিলিমার ফেসবুক পেইজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। তাই ঢাকায় ফিরেই শুভেচ্ছা জানানো সেই নিলিমা ও তার শিশু সন্তানের জন্য এবার উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’—এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেই নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

আরটিভি/এসআর