images

জাতীয় / রাজনীতি

বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৫:৫৭ পিএম

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান । 

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় শ্রমিকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন। আমি চাই আপনাদের খাতায় নাম লেখাতে; একজন শ্রমিক হিসেব। আপনার খাতায় নাম লিখিয়ে দেশ গড়ার কাজ করতে চাই। একইসঙ্গে মন্ত্রিপরিষদের সকল সদস্যদের নাম শ্রমিক হিসেবে তালিকাবদ্ধ করতে চাই। যেন সবাই একসঙ্গে দেশ গড়ার কাজ করতে পারি।

আরও পড়ুন
dfhghnj

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: প্রধানমন্ত্রী

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরই বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমের সবগুলো কারখানা চালু করা হবে। যেন শ্রমিকরা কাজ করতে পারেন। শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। 

তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

আরটিভি/এআর