images

জাতীয় / দেশজুড়ে

সৎ সাংবাদিকতাকে অসৎ সাংবাদিকতা থেকে সুরক্ষা দিতে হবে: তথ্যমন্ত্রী

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:২৫ পিএম

সৎ সাংবাদিকতাকে অসৎ সাংবাদিকতা থেকে সুরক্ষা দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের অধিকার হচ্ছে সঠিক তথ্য পাওয়া, কোনো অপতথ্য বা ভূলতথ্য যেনো মানুষের কাছে না পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় মন্ত্রী মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলেন, আপনারা সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করবেন এবং অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, ঢাকা চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. সুলতান আহমেদ।

আরও পড়ুন
Web-Image---Copy

পিরোজপুরে বন্ধ উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনের সঞ্চালনায় এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সদস্য, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন প্রেসক্লাবের জন্য ৮ শতক জায়গা ও ভবন নির্মাণ, মফস্বল সাংবাদিকদের দাবি-দাওয়া, মেডিকেল কলেজ ও রাস্তাঘাটের পরিস্থিতি তুলে ধরেন এবং উন্নয়ন কামনা করেন।

সমাপনী বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু।

অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও প্রেসক্লাবের জন্য দাবি করা ৮ শতক জায়গা পরিদর্শন করেন।

আরটিভি/এমএইচজে