images

জাতীয়

বিনিয়োগবান্ধন পরিবেশ তৈরি করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বুধবার, ০৬ মে ২০২৬ , ০১:২২ পিএম

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিনিয়োগে যে সমস্যা রয়েছে সেখানে বাধা সরকারের এজেন্সিগুলোর ধীরগতি। ফলে বিনিয়োগকারীরা হতাশ হয়ে যায়। আমলাতন্ত্রকে সঠিক পথে এনে বিনিয়োগবান্ধন পরিবেশ তৈরি করা সরকারের লক্ষ্য।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কম্পাস আয়োজিত সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে যে পরিবর্তন এসেছে সেখানে রাজনৈতিক সমস্যা সব চলে গেছে বলা যাবে না, তবে অনেকটাই স্থিতিশীল আছে।

আরও পড়ুন
jykityk

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা। এটি আমরা সমাধান করতে চাই। সংলাপ শুরু হয়েছে যার মাধ্যমে সঠিক পথে এগিয়ে যাব।

মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতে সবচেয়ে বড় সমস্যা। সংকট মোকাবিলায় চেষ্টা চলছে। সরকার জ্বালানি সাশ্রয়ে গ্যাস উত্তোলনে তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করবে। বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরালো করতে হবে। 

আরটিভি/এমএইচজে