images

জাতীয়

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

শুক্রবার, ০৮ মে ২০২৬ , ০৯:১৮ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভী।

শুক্রবার (৮ মে) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

আরও পড়ুন
222222222222

মাদক পাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান

পরে কবর জিয়ারত শেষে ফাতেহা পাঠ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আরটিভি/কেডি