images

জাতীয় / দেশজুড়ে

খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৮:৪১ পিএম

ঠাকুরগাঁও জেলার নতুন বিসিক শিল্পনগরীকে কেন্দ্র করে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁওয়ের নবনির্মিত বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন শিল্পমন্ত্রী।

এ সময় তিনি বলেন, উত্তরের এই জনপদে আলু, চা ও দুগ্ধভিত্তিক শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমতলের চা এবং বিদেশে রপ্তানি হওয়া মোজারেলা চিজের সাফল্যকে কাজে লাগিয়ে এখানে বড় আকারের শিল্পপার্ক গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন
Web-Image---Copy

উদ্বোধনের অপেক্ষায় কুড়িগ্রামের খাল পুনঃখনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প

শিল্পমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য দক্ষ জনশক্তি তৈরি করা। সমতলের চা ও দুগ্ধজাত পণ্যের যে সাফল্য এখানে দেখা যাচ্ছে, তাকে ভিত্তি করেই এই খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গড়ে উঠবে। কৃষকদের সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদনে সব ধরনের সহযোগিতা দেবে সরকার।

পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিসিক চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। 


আরটিভি/এমএইচজে