images

জাতীয়

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন-সম্পাদক শামীমা

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৮:৫৬ পিএম

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন- সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

বুধবার (১৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন
pay-scale

নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসএস