images

জাতীয়

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৯:৪৩ পিএম

পরিবেশের টেকসই উন্নয়নে সম্মেলিতভাবে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ‘বৃক্ষ রোপণে ও এনজিও’র ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, পরিবেশের টেকসই উন্নয়নে সম্মেলিতভাবে সবাইকে কাজ করতে হবে। বর্তমান সরকার নির্বাচনে তাদের যেসব ইশতেহার দিয়েছিল সেগুলো বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন
pay-scale

নবম জাতীয় পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশজাত

এই সরকারের কাছে জনগণের বিশাল প্রত্যাশা রয়েছে এ কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সেই প্রত্যাশা পূরণে সরকারও প্রতিশ্রুতিবদ্ধ।
 
দুই ঘণ্টাব্যাপী চলা মতবিনিময় সভায় দেশের অন্তত দুইশো’র বেশি এনজিও’র প্রতিনিধিরা যোগ দেন। পরিবেশের উন্নয়নে আগামীতে কে কী পরিমাণে গাছ লাগাবেন সেই ঘোষণাও দেন তারা।
 
আরটিভি/এসআর