images

জাতীয় / রাজধানী

পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৫:১৪ পিএম

পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা’ বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।


ইশরাক হোসেন বলেন, আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে। তিনি বলেন, এ কর্মসূচি পালন করা হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য। যতো কর্মসূচিই পালন করা হোক না কেন জনগন যদি সচেতন না হয়, তাহলে এই শহরে কোনদিনও বাসযোগ্য সুস্থ পরিবেশ গড়ে তোলা যাবে না। 

আরও পড়ুন
13

বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

তিনি আরও বলেন, ঢাকা শহরে জনসংখ্যার চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আশেপাশের এলাকায় নিয়ে যাওয়া যায় এবং কর্মসংস্থান বাড়ানো যায় সে বিষয়ে সরকার কর্মপরিকল্পনা করছে।  

এ সময়ে, তিনি বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সব কর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।  

আরটিভি/কেডি