images

জাতীয়

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৯:৫২ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। 

শনিবার (১৬ মে)  সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। এ কথা জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। এখন তিনি গাড়িতে আছেন।

আরও পড়ুন
Web-Image

২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী চাঁদপুর প্রবেশের আগে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে  এক পথসভায় বক্তব্য রাখবেন ।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুরে এটি প্রথম সফর।

সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  হিসেবে তারেক রহমান চাঁদপুর এসেছিলেন। তিনি দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন৷

আরটিভি/এআর