images

জাতীয় / দেশজুড়ে

ভাগ্য অন্বেষণের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই বাংলায় আসত: সংস্কৃতিমন্ত্রী

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৬:৩৯ পিএম

বাংলার মানুষ কখনও পৃথিবীর কোথাও যায়নি, সারা পৃথিবীর মানুষ ভাগ্য অন্বেষণের জন্য এই বাংলায় আসত বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (১৬ মে) দুপুরে মাগুরা জেলার বেরইল পলিতা ইউনিয়নের নাজির আহমেদ কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এই বাংলায় চাইনিজরা এসেছে, ফরাসি, ইংরেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার কাজে এই বাংলার মাটিতে এসেছে, ইবনে বতুতা এসেছে। আমাদের এই সবুজ মাতৃভূমি সম্পদে ভরপুর ছিল, আজ নানামুখী কারণে আমরা পৃথিবীর পিছিয়ে পড়া জাতি। কিন্তু আমি বিশ্বাস করি সঠিক নেতৃত্ব দিতে পারলে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই বাংলাকে পুনরুদ্ধার করতে পারব।

আরও পড়ুন
16

১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি: পানিসম্পদমন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংসদ সদস্য (সংরক্ষিত) মহিলা আসন নেওয়াজ হালিমা আর্লি, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার প্রমুখ।

আরটিভি/এমএইচজে