images

জাতীয় / দেশজুড়ে

নারীরা উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

শনিবার, ১৬ মে ২০২৬ , ০৯:৩৬ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড মানে একটি হতদরিদ্র পরিবারের নিম্ন আয়ের সাথে বাড়তি হিসেবে যোগ করা। পাইলটিং প্রকল্প হিসেবে শুরু হলেও ইনশাল্লাহ আমাদের সরকারের মাধ্যমে পর্যায়ক্রমে তা পুরো উপজেলায় বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এজন্য সব মহলের সহযোগিতা প্রয়োজন। আত্মসম্মানের কথা চিন্তা না করে চাষবাস করে খাদ্য উৎপাদন করতে হবে। নারী সমাজ উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না।

শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে সিলেট জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশপ্রেমিক নাগরিক কখনো পরনির্ভরশীল হতে পারে না। তারা দেশের উর্বর মাটিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে জানে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ এই জনপদকে একটি মডেল এলাকায় রুপান্তরিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি পলি রানী দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) পদ্মাসন সিংহ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুর রফিক, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, এএসপি (সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, বিএনপি নেতা মুহিবুল হক মুহিব, ইলিয়াস উদ্দিন লিপু, আলতাফ হোসেন বিলাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জিলানী প্রমুখ।

আরও পড়ুন
Web-Image---Copy

ভাগ্য অন্বেষণের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই বাংলায় আসত: সংস্কৃতিমন্ত্রী

এছাড়াও সরকারি পদস্হ কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ৪৬৫টি পরিবারকে ফ্যামেলি কার্ডের আওতায় আনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সঙ্গে সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর উপজেলা হলরুমে উপস্থিত উপকারভোগী পরিবারের নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এর আগে জৈন্তাপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতারা শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরটিভি/এমএইচজে