images

জাতীয়

‘গণমাধ্যমে মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে বিজ্ঞাপন বণ্টন হবে না’

রোববার, ১৭ মে ২০২৬ , ০১:১৫ পিএম

মনগড়া তথ্যের ভিত্তিতে টেলিভিশন চ্যানেলের টিআরপি ও পত্রিকার প্রচারসংখ্যা ধরে বিজ্ঞাপন বণ্টনের ব্যবস্থা থেকে সরকার ধীরে ধীরে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টিআরপি এবং পত্রিকার ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়। তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন
18

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, মাত্র সীমিত নমুনার টিআরপি দিয়ে দেশের কোটি দর্শকের হিসাব নির্ধারণ করা কিংবা মনগড়া ছাপা সংখ্যা ধরে বিজ্ঞাপন বণ্টন করা গ্রহণযোগ্য নয়।

তথ্যমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেলিভিশনের দর্শকসংখ্যা ও পত্রিকার প্রকৃত ছাপার সংখ্যা নির্ভুলভাবে নির্ধারণের ব্যবস্থা করা হবে। এর ভিত্তিতেই ভবিষ্যতে বিজ্ঞাপনসহ বিভিন্ন সুবিধা বণ্টন করা হবে।

তিনি বলেন, সঠিক ডিজিটাল টিআরপি ও প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা চালু হলে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণ আরও বাস্তবভিত্তিক হবে।


আরটিভি/জেএমএ