images

জাতীয়

আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার, ২০ মে ২০২৬ , ০৯:১৬ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন। এ সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গাছা, সফিপুরসহ গাজীপুর মহানগরীকে সাজানো হয়েছে নতুন রূপে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গণমাধ্যমসূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরের মূল আয়োজন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ। সকালে তিনি সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রীয় কুচকাওয়াজ ও জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সেখানে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

আরও পড়ুন
Web-Image.

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

সমাবেশ শেষে বিকেলে তিনি গাজীপুরের গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান দেশে এই প্রথম, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। 

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ সফর ঘিরে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, গাজীপুরের সঙ্গে এ সফরের রয়েছে ঐতিহাসিক ও আবেগঘন সম্পর্ক। শহরজুড়ে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ, আর সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস।


আরটিভি/জেএমএ